স্টাফ রিপোর্টার
ছিল। এতে বলা হয়েছিল, ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং ধাপে ধাপে একটি ফিলিস্তিনি প্রশাসনের কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু এসব শর্ত ইসরায়েলের রাজনৈতিক মহল ও দেশটির সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া তৈরি করেছে।
এ বিষয়ে ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, হামাসের ‘প্রকৃত নিরস্ত্রীকরণ’ নিশ্চিত হয়েছে বলে ইসরায়েল মনে না করা পর্যন্ত গাজা থেকে কোনো সেনা প্রত্যাহার করা হবে না।
অন্যদিকে ট্রাম্পের দাবি, এ চুক্তি নিয়ে ইসরায়েল খুবই সন্তুষ্ট।